RKEMS পেমেন্ট পোর্টাল ব্যবহারকারী নির্দেশিকা. সহজে এবং নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানের ফি প্রদান.
https://emspay.rksoftbd.com/auth/login. পেমেন্ট পোর্টালে লগইন (Login Process) নির্ধারিত পেমেন্ট পোর্টাল লিংকে যান https://emspay.rksoftbd.com/auth/login ইন্সটিটিউট আইডি (Institute ID) লিখুন । যেমনঃ 10001 স্টুডেন্ট আইডি (Student ID) শিক্ষার্থীর আইডি (যেমন: 113) প্রদান করুন। Continue বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে এগিয়ে যান ।.
ড্যাশবোর্ড ও শিক্ষার্থীর তথ্য (Student Dashboard) লগইন করার পর স্ক্রিনে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখা যাবে। শিক্ষার্থীর নাম, শ্রেণী, সেকশন ইত্যাদি । পেমেন্ট করার পূর্বে অবশ্যই শিক্ষার্থীর নাম এবং আইডি সঠিকভাবে মিলিয়ে নিবে।.
প্রদেয় ফি-এর তালিকা (Payable List) ড্যাশবোর্ডের বাম পাশের মেনু থেকে Available payment অপশনে যান। এখানে বিভিন্ন ফি-এর খাত (Fee Head) যেমন: Tuition Fee, Tiffin Fee, Computer Fee ইত্যাদি দেখতে পাবেন। নির্দিষ্ট মাসের ফি সিলেক্ট করলে মোট কত টাকা পরিশোধ করতে হবে তা স্ক্রিনে ভেসে উঠবে। সবকিছু ঠিক থাকলে Pay Now বাটনে ক্লিক করুন।.
পেমেন্ট নিশ্চিতকরণ সতর্কবার্তা (Payment Confirmation) Pay Now এ ক্লিক করার পর একটি পপ-আপ মেসেজ আসবে। পেমেন্ট পোর্টালে প্রয়োজনীয় ধাপগুলো সম্পন্ন না করে ব্রাউজার বন্ধ করলে বা পোর্টাল থেকে ফিরে আসলে, সংশ্লিষ্ট পেমেন্টটি ৩০ মিনিটের জন্য PENDING অবস্থায় থাকবে। এই সময়ের মধ্যে উক্ত পেমেন্ট প্রক্রিয়া আর চালিয়ে নেওয়া সম্ভব হবে না।.
সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ে (Sonali Payment Gateway) সিস্টেম আপনাকে সরাসরি সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ের অধীনে মোট ২৬টি পেমেন্ট চ্যানেলের মাধ্যমে নিরাপদে ফি পরিশোধ করা যাবে। সোনালী ব্যাংক: অ্যাকাউন্ট (Account), কাউন্টার (Counter কার্ড (Card): যেকোনো ডেবিট/ক্রেডিট কার্ড। মোবাইল ব্যাংকিং (Mobile Banking): বিকাশ, রকেট, নগদ ইত্যাদি। ইন্টারনেট ব্যাংকিং (Internet Banking): বিভিন্ন ব্যাংকের অনলাইন ব্যাংকিং সুবিধা।.
অ্যাকাউন্ট তথ্য প্রদান (Account Information) Account No: আপনার ১৩ ডিজিটের সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি লিখুন। Account Name: অ্যাকাউন্টের নাম সঠিকভাবে লিখুন। Mobile No: আপনার সচল ১১ ডিজিটের মোবাইল নম্বরটি দিন। সব তথ্য দেওয়া হয়ে গেলে Next বাটনে ক্লিক করে ওটিপি (OTP) ভেরিফিকেশনের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন।.
ধন্যবাদ.