জীবনের প্রবহমানতা - কোশচক্র (Cell cycle). WBBSE CLASS X LIFE SCIENCE.
কোশচক্র: কোশ বিভাজনে নতুন কোশ সৃষ্টি থেকে পরবর্তী বিভাজন পর্যন্ত কোশে সংঘটিত ধারাবাহিক, ছন্দোবদ্ধ ও চক্রাকার ঘটনাক্রমকে কোশচক্র বলে।.
[a] ইনটারফেজ (Interphase): কোশচক্রের অন্তর্গত যে দীর্ঘস্থায়ী দশায় DNA, প্রোটিন, RNA প্রভৃতি সংশ্লেষিত হয় ও কোশটি বিভাজনের উপযোগী হয়ে ওঠে, তাকে ইনটারফেজ বলে।.
i) G1 দশা বা গ্রোথ-1 দশা (G₁ stage): এই দশায় RNA ও প্রোটিন সংশ্লেষ হয়।.
[image] CELL CYCLE CELL GROWTH CYTOKINESIS 00 PREPARATION FOR.
মাইটোটিক ফেজ (M Phase) : মাইটোটিক ফেজ বা M ফেজ হলো কোষচক্রের সেই দশা যেখানে একটি মাতৃকোষ (Parent Cell) বিভাজিত হয়ে দুটি অপত্য কোষে (Daughter Cells) পরিণত হয়।.
কোশচক্র নিয়ন্ত্রণ বিঘ্নিত হলে কি হবে?. কোশচক্র অত্যন্ত জটিল একটি জৈব রসায়নিক প্রক্রিয়া। নিয়ন্ত্রিত কোশ বিভাজন DNA, RNA, বিভিন্ন উৎসেচক ও পরিবেশের শর্তের ওপর নির্ভর করে। এই শর্তগুলি কোশচক্র নিয়ন্ত্রণ করে। কোনো কারণে চেক পয়েন্ট ঠিক কাজ না করলে দুটি ঘটনা ঘটতে পারে। কোশ বিভাজন সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। কোশ বিভাজন দ্রুত ও অনিয়ন্ত্রিত হতে পারে। অনিয়ন্ত্রিত ও দ্রুত কোশ বিভাজনের ফলে (হাইপারপ্লাসিয়া) সংশ্লিষ্ট স্থানটি স্ফীত হয়। এই স্ফীত অংশের নাম টিউমার। টিউমার যখন ক্ষতিকারক নয় তখন তাকে বলে বিনাইন টিউমার। কিন্তু টিউমার কোশগুলি যদি মেটাস্টেসিস ধর্মের ফলে রক্ত বা লসিকার মাধ্যমে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পরে, তখন টিউমার টিকে বলে ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যানসার ধর্মী টিউমার।.